শিরোনাম :
বিএনপি সকল সম্প্রদায়ের সহাবস্থানে বিশ্বাসী-আফসর খানের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণে-নাসিম হোসাইন সকল ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিএনপি সরকার বদ্ধপরিকর-নাসিম হোসাইন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৯ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক সিলেট কাষ্টঘরে হৃদয় হত্যা: মাদক বিক্রি নিয়ে দ্বন্দের জের, ধারণা পুলিশের গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার প্রদান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভা মানবিক সহমর্মিতায় টিটন দাসের পরিবারের পাশে আজিজ খান সজিব জানুয়ারি থেকে ৫ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত সিলেট ৩৭নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল সম্পন্ন-সভাপতি রাজু-সম্পাদক-কাহির-সাংগঠনিক রাজন সিলেটে শারদীয় পূজায় মানতে হবে যে ১২ নির্দেশনা

সিলেট দক্ষিণ সুরমার সিলামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। হতাহত সবাই অটোরিকশা যাত্রী ছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমার সুলতানপুর-গহরপুর সড়কের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বালাগঞ্জ উপজেলার চরআলা গ্রামের হুরমত উল্লাহর ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া ও একই উপজেলার গহরপুর এলাকার আমজাদ আলীর ছেলে মো. আনহার। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।

রেজাউল করিম জানান, বটতলা এলাকায় একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় নারী ও শিশুসহ ৬ জন ছিলেন। এর মধ্যে ঘটনাস্থলেই অটোরিকশা চালক বাবুল মিয়া ও যাত্রী মো. আনহার মারা যান। বাকি ৪ জনকে গুরুতর আহতাবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আলআমীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain