শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সোনালী স্বপ্নের সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম হোসেন। সভাপতির বক্তব্যে আশরাফ গাজী বলেন, সুবিধাবঞ্চিত মহিলাদের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়া মানে একটি পরিবারকে আলোর পথ দেখানো। মহিলারা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে আর্থিক দীনতা দূর করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ভূমিকা রাখতে পারেন। তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী বাস্তবায়নে যুক্তরাজ্য প্রবাসীসহ বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রবাসী ভাই বোনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞগতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি সেলিম হোসেন দুঃস্থ নারীদের স্বনির্ভর করে তুলতে সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রবীণ ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, মেরাজ হোসেন, শহিদুল হক, দিলাল আহমদ, সাকিরুল গৌছ, আম্বিয়া বেগম, বিলকিছ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain