শিরোনাম :
সিলেট শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে-দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত ঈদের ছুটিতে বাসা-বাড়িতে চুরি ছিনতাই রোধে কাজ করবে র‍্যাব সিলেটে কোথায় কখন ঈদের জামাত মৌবন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন : সিলেটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে তুলে দিলেন সিসিক প্রশাসক ইদ্রিস এন্ড আনোয়ারা এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ মৌলভীবাজারে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিপিএল : পারলো না সিলেট, কুমিল্লা চ্যাম্পিয়ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে বিপিএলে চতুর্থবারের মতো শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের শিরোপা জয়ে ৫১ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেলেন কুমিল্লার ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান জনসন চার্লস।

এছাড়া ৩৯ বলে ৯টি চার আর একটি ছক্কার সাহায্যে ৫৫ রান করেন দেশের তারকা ওপেনার লিটন কুমার দাস।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং করে কুমিল্লা।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাট করে ২৬ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ৫৬ বলের ৫৯ রানের জুটিতে বড় স্কোর গড়ার পূঁজি পায় সিলেট।

২ উইকেটে ১৩৪ রান করা সিলেট পরের ৩০ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১৭৫ রানে ইনিংস গুটায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ ও ৬৪ রান করে করেন মুশফিক ও শান্ত।

টার্গেট তাড়া করতে নেমে ৩.১ বলে ৩৪ রানে ২ উইকেট হারায় কুমিল্লা। তৃতীয় উইকেটে জনসন চার্লসের সঙ্গে ৫৭ বলে ৭০ রানের জুটি গড়েন ওপেনার লিটন কুমার দাস। তাদের এই জুটিতে জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা।

৫৫ রান করে লিটন আউট হলে মঈন আলীর সঙ্গে জুটি গড়েন জনসন। এই জুটিতে ভর করে ৪ বল আগেই শিরোপা জিতল কুমিল্লা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain