শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, সিসিইউতে চিকিৎসাধীন জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব সিলেটে ১২ লাখ ৭০ হাজার ৩শ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ভূমিকম্পে কেঁপে উঠল তিন দেশ গোয়াইনঘাটে উপজেলা এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত বর্তমান সরকারে মতো অতীতের কেউ প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি: প্রবাসীকল্যাণ মন্ত্রী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে বন্ধ সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল ২০ বছরের কর্মজীবনের ইতি, সহকর্মীদের ভালোবাসায় সিকিউরিটি সেকশনের বাবুল এর বিদায় সংবর্ধনা সিলেটে দুর্ধর্ষ ডাকাত রাজু গ্রেপ্তার সিলেটে সুরমার তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধনকালে খন্দকার মুক্তাদির

সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, পরিচালক হুরায়রা ইফতার হোসেন, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সদস্য ও মনিপুরী তাঁতী শিল্প ও জামদানি বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল গফফার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোস্তফিজুর রহমান শুয়েব, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিলেটের সভাপতি ছাদেকুর রহমান চৌধুরীসহ প্রমূখ ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।
সিলেট নগরীর উপশহর আই ব্লক মাঠে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী মেলায় রয়েছে শিশুদের জন্য মিনি পার্ক, সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে অত্যাধুনিক সিসি ক্যামেরা ও নিজস্ব নিরাপত্তা বাহিনী, গাড়ি পার্কিং এর জন্য রয়েছে সিসি ক্যামেরা সম্বলিত অত্যাধুনিক পার্কিং ব্যবস্থা। মেলা চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain