শিরোনাম :
এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ

সিলেটে বিএনপির কর্মসূচি সফলের দায়িত্বে জাহিদ-জীবন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বিএনপির আগামী কর্মসূচি সফলে কেন্দ্র থেকে দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। দলটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনকে সিলেটে প্রধান সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়েছে। সমন্বয়ক হিসেবে আছেন সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন।

আগামী শনিবার (৪ মার্চ) সিলেট মহানগরীর সব থানায় পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। গ্যাস-বিদ্যুৎ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।

বুধবার (১ মার্চ) রাতে বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ মার্চের পদযাত্রা কর্মসূচি সফলে দেশের সব মহানগরে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। সিলেটে এ দায়িত্ব দেওয়া হয়েছে দলটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেনকে। তিনি মূলত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে থাকা সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।

কর্মসূচি সফলে বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকগণ সহকারী সমন্বয়কারী এবং সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব সদস্য হিসেবে সমন্বয় টিমে কাজ করবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain