শিরোনাম :
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে! সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ মুন্নির মৃত্যুর রহস্যে নতুন তথ্য, যা আছে ময়নাতদন্ত প্রতিবেদনে অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা: ওসি তিন মাসের মধ্যে চালু হবে সিলেটের ২৫০ শয্যার সেই হাসপাতাল-স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত সিলেট সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী নুরুল ইসলাম বাবুল ফ্রান্স প্রবাসী ও যুবদল নেতা আলী আহসান আফতাব স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে এক জমকালো সংবর্ধনা বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন-’বিচারের দাবিতে মানববন্ধন সাত দিনের মধ্যে সিলেট ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

সিলেট উপশহরে খাদ্যে ভেজাল বিরোধী অভিযান-জরিমানা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরীর উপশহরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে উপশহরস্থ ফিজা এন্ড কোম্পানির শো-রুমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে সিলেট নগরীর উপশহর এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থ।

মূলত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর দামের ঊর্ধ্বগতি ঠেকাতে এ অভিযান চালায় দেশের আধা-বিচারিক সরকারি এ সংস্থাটি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগের সহকারি পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রমজানকে সামনে রেখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, খাদ্যে ভেজাল থাকায় জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়েছে। রমজানে যাতে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ যেনো সৃষ্টি করতে না পারে সেজন্য জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain