শিরোনাম :
সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান সিলেট জৈন্তাপুর পৌরসভা গঠনের অনুমোদন সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের সাত কর্মী আটক, ৪ জনই শিশু নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন গোপালগঞ্জে নিরাপত্তা নিশ্চিতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

জগন্নাথপুরে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে খেলন মিয়া (২৩) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কদরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। খেলন মিয়া ওই গ্রামের গয়াস মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো খেলন মিয়া তাঁর ইজিবাইকটি নিজ বাড়িতে চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি পেশায় একজন ইজিবাইক চালক এবং সে শারীরিক প্রতিবন্ধী ছিল।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain