শিরোনাম :
সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা

দ্রব্যমূল্যের কারনে দেশের মানুষ দিশেহারা : এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যে ছাড় দেয়া হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র বিচিত্র দেশ যেখানে রমজান মাসে দ্রব্যমূল্য কয়েকগুন বেড়ে যায়। সরকার দলের নেতাদের নিয়ন্ত্রণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সেহরীর সময়ে মানুষ বিদ্যুৎ পায় না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। আওয়ামীলীগের লাগামহীন দুর্ণীতি ও লুটপাটের কারনে দেশ আজ গভীর সংকটে। এই সংকট থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত পূর্বক দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

রোববার বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামীলীগের অধিনে কোন নির্বাচনে বিএনপি যাবে না, এটি পরিষ্কার বিষয়। কারন এই মূহুর্তে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক তারেক রাহমানের নির্বিঘ্নে স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করা। যারাই এখন আন্দোলন সংগ্রাম বাদ দিয়ে, রাজপথে কর্মীদের সাথে না থেকে সরকারের সাথে আতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারন তারা দলের প্রকৃত নেতা বা কর্মী নন, তারা সরকারের এজেন্ট হিসেবে দলের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম থেকে ডাইভার্ড করে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন। তাদেরকে বয়কট করতে হবে।

মাতিউরা ইউনিয়ন বিএনপির সভাপতি কছির আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম তাজুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হোসেন পুতুল, যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, মানবাধীকার বিষয়ক সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশিকুর রহমান মুহি, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, অর্থনীতি বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ,মামুনুর রশিদ মামুন,এনাম আহমদ, সদস্য আমিনুর রশিদ টিপু।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সাবেক উপদেষ্টা ছাদ্উদ্দিন সোনা মিয়া, উপজেলা বিএনপি সাবেক সহ সাধারণ সম্পাদক লিয়াকত, আলা উদ্দিন আলাই সেলিম উদ্দিন, সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হোসেন পৌর যুবদলের সভাপতি হোসেন আহমদ দোলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাষ, বিএনপি নেতা কামরুজ্জামান, উপজেলা জাসাস আহবায়ক মুজিবুর রহমান, সদস্য সচিব আব্দুল হালিম রানা, যুবদল নেতা তারেক আহমদ নূর উদ্দিন প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain