শিরোনাম :
রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা তিন বছর পর সিলেটে শুরু হচ্ছে বাণিজ্য মেলা সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত ‎সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা-লিশ কমিশনার সিলেটে হামে একদিনে ৪ শিশুর মৃত্যু মৌলভীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ রাষ্ট্রপতিকে সিলেটের ৭টি পয়েন্টে স্বাগত জানাবে মহানগর বিএনপি রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা

‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) সিলেটের দুই স্থানে ফাউন্ডেশনের ব্যাক্তিগত তহবিল থেকে ৫০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, সেমাই ও দুধ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও কার্যালয় প্রধান নাদিরা আক্তার কণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি আশিকুর রহমান আফ্রিক, এলপিএস বাংলাদেশ লিমিটেড এর সাধারণ সম্পাদক এমডি লিমন আহমেদ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

অতিথিবৃন্দরা তাদের এই কার্যক্রম অব্যাহত থাকার জন্য যতটুকু সাহায্য সহযোগিতা প্রয়োজন বাংলাদেশ থেকে উনারা তাদের সাথে থাকবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain