শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট জেলা পুলিশের ঈদ আনন্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মহোদয় আয়োজন করেন ঈদ আনন্দ আয়োজন ও নৈশভোজের। যেখানে সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আয়োজনকে আনন্দঘন করে তুলে। সুরমা নদী তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গনে এ আয়োজনে ভিন্ন মাত্রা এনে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এমপি।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য জনাব মো: হাবিবুর রহমান এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেট জালালাবাদ সেনানিবাসস্থ এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি সিলেট রেঞ্জ সদরের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও শুভানুধ্যায়ীগণ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে আমন্ত্রিত অতিথি ও পুলিশ অফিসার-ফোর্সগণ নৈশভোজে অংশ নেন।

 

এর আগে বিকেলে পুলিশ সুপার তার বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain