শিরোনাম :
বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময়

জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৩৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৫ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায় মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম, জাতীয়পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান, জমিয়ত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কামালী, স্বতন্ত্র প্রার্থী হারুন রশীদ ও স্বতন্ত্র প্রার্থী তালহা আলম। প্রসঙ্গত গত বছরের ২ নভেম্বর সর্বশেষ জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন। গত ২৬ ডিসেম্বর তিনি মারা গেলে চেয়ারম্যান পদের শুন্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ এপ্রিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল। ৩০ এপ্রিল যাছাই বাছাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে প্রতীক বরাদ্দ ও ২৫ মে ভোট গ্রহণ গ্রহণ অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান,ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain