শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

ধান কাটাকে কেন্দ্র করে গুলি, ওসমানীনগরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ওসমানীনগর উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে এক বর্গাচাষি ও তার ছেলেকে গুলির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাকির আহমদ (৩৪)। গতকাল শনিবার দুপুরে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আজ রোববার বিকেল চারটার দিকে সিলেট পুলিশ সুপারের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার দুপুরের দিকে ওসমানীনগরের মোল্লাপাড়া এলাকায় জালাল উদ্দিন ও ছেলে নাইম মিয়া নিজেদের চাষকৃত জমিতে শ্রমিকদের নিয়ে ধান কাটছিলেন। এ সময় একই এলাকার জাকির আহমদ তাদের ধান কাটতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটলে জাকির তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়েন। এতে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ওসমানীনগর থানা-পুলিশের একটি দল উপস্থিত হয়ে জাকির আহমদকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি দুটি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

শেখ মো. সেলিম বলেন, জমিজমা নিয়ে জালাল উদ্দিনের সঙ্গে জাকির আহমদের বিরোধ ছিল। বিরোধের জেরেই এমন ঘটনা ঘটেছে। সিলেটের ওসমানীনগর থানায় জাকির আহমদের বিরুদ্ধে মারামারির ঘটনায় দুটি মামলা আছে। এ ঘটনায় জাকিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুটি মামলা করেছে। আহত বাবা-ছেলে হাসপাতালে চিকিৎসা থেকে আরেকটি মামলা করবেন বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেটের ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ হোসেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ও উপপরিদর্শক (এসআই) সুবিনয় বৈদ্য।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain