শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ৮ জন আটক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ।
আটকরা হলেন- জুনেদ হোসেন (৩০), আবুল হোসেন চৌধুরী (৩৪), রাজু আহমেদ (৩৮), কামরুল হাসান (৩০), সাইফুল ইসলাম সোহাগ (২০), হাফিজুল (২৫), আব্দুস সালাম টিপু (৩৮) ও পারভেজ খান জুয়েল (৩৮)। তবে চৌহাট্টা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও বিএনপি নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের রিকাবীবাজার থেকে একটি ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলটি চৌহাট্টার দিকে আসা চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় ৬ ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুই- এই ৮ আটজনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ছাত্রদল বিশৃখলা তৈরি করছে, এমন খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এ সময় ৮ জনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain