শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেট উইমেন্স নার্সিং কলেজের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সিলেট শাহজালাল (রহ.) এর গিলাফ ছড়ানোর মধ্যে ওরস শুরু, ভক্তদের ঢল শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক

সিসিক নির্বাচন : মেয়র পদে ২, কাউন্সিলরে ১৬৯ জনের মনোনয়ন সংগ্রহ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

বুধবার (৩ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ১৬৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র প্রার্থী দুজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিনেছেন মনোনয়ন। আর কাউন্সিলর পদে ১৬৯ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র পদে মনোনয়ন কেনা দুজন হলেন- মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু ও আব্দুল মান্নান খান। এসব তথ্যনিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain