শিরোনাম :
সাংবাদিক এটিএম তুরাব হত্যাকা-ের জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে (বিপিজেএ) সিলেটের মানববন্ধন শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন বিরোধী দলীয় নেতা সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ ৩ দিন ১২ ঘণ্টা করে করে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটের মুক্তাদির-আরিফসহ ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার শিক্ষার্থীদের জাপানী ভাষা শেখার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির হাসিনা তাড়িয়েছি, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও জনগন তাড়াবে, সরকারকে সিলেটে-ডা. শফিকুর রহমান সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা

আল্লামা মুহিব্বুল হকের জানাযায় লাখো মানুষের ঢল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক- প্রথিতযশা আলেম শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বেলা আড়াইটায় মহানগরের শাহী ঈদগাহ ময়দানে তার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।

মাওলানা মুফতি মুহিব্বুল হকের (গাছবাড়ি) জানাযার নামাজে লাখো মানুষের ঢল নামে। নামজে ঈদগাহ ময়দানে জায়গা না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে জানাযার নামাজ আদায় করেন লাখো মানুষ।

 

জানাযা শেষে হযরত শাহজালাল রাহ. মাজার কবরস্থানে লাশ দাফন করা হয়।

 

এর আগে বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়ে ও ছাত্র-শিক্ষক-মুরিদানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ দেখার জন্য মরদেহ দরগাহ মাদরাসায় নেয়া হয়। দুপুর ১২ টায় শাহী ঈদগাহে নেয়া হয় তার মরদেহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain