শিরোনাম :
মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল সুনামগঞ্জে বিভিন্ন হাওরের বৃষ্টিতে ডুবছে পাকা ধান, হাওরজুড়ে হাহাকার পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের এরনবিল হাওরে সিলেট কদমতলী বাস টার্মিনালে দুই গ্রুপের সংঘর্ষ-ভাঙচুর, আহত ৪ রেকর্ডীয় জমি বালুমহালে অন্তর্ভুক্তির প্রতিবাদে গোয়াইনঘাটে মানববন্ধন কমলগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড বিদ্যুৎব্যবস্থা: ১৭ খুঁটি ও অর্ধশতাধিক ঘর ক্ষতিগ্রস্ত

নিরাপদ ও আদর্শ নগরী গড়তে চাই: মাওলানা মাহমুদুল হাসান

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেছেন, সিলেট নগরীকে সুন্দর ও শান্তিময় করে সাজাতে চাই। আদর্শ দিয়ে চুরি দুর্নীতি দূর করে একটি মডেল নগরী বানাতে চাই। যে নগরী হবে নিরাপদ ও আদর্শ নগরী।

তিনি শুক্রবার (২৬ মে) নগরীর বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসল্লিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথাগুলো বলেন। পরে তিনি নগরীর ৩৫নং ওয়ার্ড ও ১৪নং ওয়ার্ডে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাত এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন সিলেট মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, মহানগর অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফিজ মহসিন আহমেদ, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, ইসলামি শ্রমিক আন্দোলন সিলেট মহানগর অর্থ সম্পাদক মোঃ আল আমিন, ইসলামী আন্দোলন ১৪নং ওয়ার্ড সহ-সভাপতি সাইফুল ইসলাম, সেক্রেটার আবুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি মোঃ ইয়াসিন আহমদ সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain