শিরোনাম :
হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ জিডিএফ’র উদ্যোগে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সংবর্ধনা প্রদান স্কলারশীপ পাওয়া ৬ শিক্ষার্থী সংবর্ধিত টাঙ্গুয়ায় হাউসবোট থেকে পানিতে লাফ পর্যটকের, পরে লাশ উদ্ধার সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের আত্মপ্রকাশ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

হাফিজ মাওলানা আহমদ শফী সিলেটের বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) বিকেলে ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে ফাউন্ডেশন অডিটরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সিলেটের বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর শফিকুল আহমদ ভূঁইয়া জামে মসজিদের ইমাম, শফিকুল আহমদ ভূঁইয়া হাফিজিয়া মাদ্রাসা এবং বেগম নুর জাহান নূরানী ইসলামী কিন্ডার গার্ডেন ও এতিমখানার পরিচালক হাফিজ মাওলানা আহমদ শফী।
ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সম্মেলনে সিলেটের বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় হাফিজ মাওলানা আহমদ শফীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain