শিরোনাম :
জাফলং বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ নামে এক পর্যটকের মৃত্যু বিপিজেএ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত মহান স্বাধীনতা দিবসে সিলেট জেলা কর আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি অর্পণ মহান স্বাধীনতা দিবসে সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পুষ্পস্তবক অর্পণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাগপা মহানগর শাখার শ্রদ্ধাঞ্জলি অর্পণ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গণদাবী ফোরামের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ভারতে গ্রেফতারদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে’ স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন-সিসিক প্রশাসক

প্রথম জাতীয় চা পুরস্কার পেল ইস্পাহানি টি লিমিটেড

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ জুন, ২০২৩
  • ২০৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া :: প্রথমবারের মতো প্রবর্তিত জাতীয় চা পুরস্কারে দুইটি ক্যাটাগরিতে পুরস্কার পেল ইস্পাহানি টি লিমিটেডের চা বাগান। বাংলাদেশের চা শিল্পে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘জাতীয় চা দিবস ২০২৩’ উপলক্ষ্যে রবিবার ৪ জুন চায়ের রাজধানী হিসেবে দেশে সুপরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩য় জাতীয় চা দিবস উদযাপন করা হয়।আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার পায় ইস্পাহানি টি লিমিটেড।

ইস্পাহানি টি লিমিটেডের পক্ষ থেকে ‘শ্রমিক কল্যাণের ভিত্তিতে শ্রেষ্ঠ চা-বাগান’ ক্যাটাগরিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি এবং ‘শ্রেষ্ঠ চা-পাতা চয়নকারী’ ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করেন ইস্পাহানির প্রধান পরিচালন কর্মকর্তা গোলাম মোস্তফা ও ইস্পাহানির নেপচুন চা বাগানের চা শ্রমিক ‘উপলক্ষী ত্রিপুরা’।

দেশের চা-শিল্পের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ চা বোর্ডের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেওয়া হয় এবারের অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, ইমরান আহমদ এমপি এবং উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain