শিরোনাম :
গোয়াইনঘাটে পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর হাতে ধ্বংস সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিতে দায়িত্বে পেল কারা অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার : স্বরাষ্ট্রমন্ত্রী ‎​সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা সিলেটে ২ দিনে ছাত্রলীগের ৯ নেতাকর্মী আটক সিলেটের ‘মায়ের দোয়া’য় অভিযান, উদ্ধার নাইম-তামিম শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সিলেট সিটি কর্পোরেশনের বস্তিসমুহের সমস্যাগুলো নিয়ে কমিউনিটি কর্মশালা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: এফআইভিডিবি-এর ইয়ং পিপল বিল্ডিং-এর আরবান রেজিলিয়্যান্স ইন বাংলাদেশ প্রকল্পের উদ্যোগে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ভাঙ্গাটিকর ইয়ুথ অ্যাকশন গ্রুপ-০১-এর সদস্য এবং কমিউনিটির গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল আকর্ষণ ছিল ভ্যালনারেবিলিটি ম্যাপ তৈরি, যার মাধ্যমে কমিউনিটির বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়। আলোচিত প্রধান সমস্যা গুলো হলো: জলাবদ্ধতা, বন্যা এবং বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষভাবে জলাবদ্ধতা সমস্যাটি কমিউনিটির জন্য সবচেয়ে গুরুতর হিসেবে চিহ্নিত হয়। উপস্থিত সকলে এই সমস্যা সমাধানে একত্রিত হয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এতে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার, ইমরান হোসাইন, তানভীর আহমেদ আবির, ফজলে রাব্বি, মো: মাহমুদুর রশিদ মুহিত, মো: হৃদয় মিয়া,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রতিনিধি, এবং প্রকল্পের কমিউনিটি মবিলাইজার আব্দুল আহাদ, শাকিলা আক্তার, লিজু বেগম, সুবর্না তালুকদার ও অপু চন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain