শিরোনাম :
সিলেটবাসীকে ৩ সুখবর দিলেন মন্ত্রী মুক্তাদির পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবরে স্মারকলিপি ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিনের মতবিনিময় সভা সিলেটে হারিয়ে যাওয়া অর্ধশতাধিক মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প অনুষ্ঠিত আওয়ামী সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর আরিফুলের হকের সুপারিশে স্থগিত হলো বিএনপির যে ইউনিটের কার্যক্রম ভূমধ্যসাগরে নি খোঁ জ মাধবপুরের ৬ যুবক, ১৫ দিনেও মেলেনি সন্ধান

সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের বার্ষিক সাধারণ সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের ২০২২-২৩ইং সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) দুপুর ১২টায় নগরীর মেন্দিবাগস্থ ছালিম ম্যানশনে গ্রুপের প্রধান কার্যালয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হামিদ এর সভাপতিত্বে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. জাহাঙ্গীর মিয়া। সভার শুরুতে গ্রুপের ২০২২-২৩ইং সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন।
সভায় ২০২১-২২ইং সালের গ্রুপের অডিটকৃত হিসাব ও ২০২৩-২০২৪ইং সালের গ্রুপের সম্ভাব্য বাজেট পেশ করেন গ্রুপের অর্থ-সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী।
বার্ষিক প্রতিবেদনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন গ্রুপের সাবেক সভাপতি হাজী মো. দিলওয়ার হোসেন, ফালাহ উদ্দিন আলী আহমদ, আলহাজ¦ আব্দুল মালিক মারুফ, মো. মোস্তাফিজুর রহমান, মো. আরিফ হোসেন, মো. আলতাফ হোসেন, সঞ্জয় কান্তি দাস, মো. নুরুল ইসলাম এবং গ্রুপের সিনিয়র নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
উক্ত বার্ষিক সভায় সংগঠনকে আরো গতিশীল ও কার্যকর করতে মুল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়। উক্ত অডিট রিপোর্ট ও বাজেটের উপর আলোচনা এবং পর্যালোচনা ক্রমে সর্বসম্মতিতে তা গৃহিত হয়। সভায় ২০২২-২০২৩ইং সালের গ্রুপের হিসাব নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ সংক্রান্ত বিষয়ে সভায় আলোচনা করা হয়। আলোচনা ও পর্যালোচনাক্রমে সর্বস্মতিতে গ্রুপের ২০২২-২০২৩ইং সালের হিসাব নিরীক্ষার জন্য অডিটর হুদা হোসাইন এন্ড কোং, চাটার্ড একাউন্টেন্টস্ কে হিসাব নিরীক্ষক নিযোগ দানের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain