শিরোনাম :
নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা-কিছু শর্ত  সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখার মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধিত গোয়াইনঘাটে মাধ্যমিক স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশি নিহত, আছেন ‘সুনামগঞ্জের কয়েকজন’ সিলেটে ট্রিপল মার্ডার : পুলিশের তদন্ত সন্তোষজনক না হলে উচ্চতর তদন্তের দাবি জানাবেন সাত্তার-সুরাইয়ার সন্তানরা মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ

হবিগঞ্জে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল মায়ের

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল রাবিয়া বেগম (৪০) নামে এক মায়ের। সোমবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রাবিয়া বেগম উপজেলার চানপুর গ্রামের মফিল মিয়ার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব।

তিনি জানান, রোববার সকালে রাবিয়া বেগমের ছেলে রিপন মিয়া ও শিপন মিয়ার মধ্যে পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া বাঁধে। এসময় মা রাবিয়া বেগম এগিয়ে যান তাদের ঝগড়া থামাতে। এক পর্যায়ে রিপনের হাতে থাকা পাথরের আঘাতে আহত হন মা রাবিয়া বেগম।

 

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নিহত রাবিয়া বেগমের ছেলেরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। বানিয়াচং থানার (ওসি) বলেন, তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain