শিরোনাম :
শাহজালালের মাজারে এবার মিলল ৮৮ লাখ ৯২ হাজার টাকা গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বগুড়ায় বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সম্পন্ন সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চতুর্থবারের মতো প্রকাশ্যে গোনা হচ্ছে সিলেট হযরত শাহজালালের (র.) মাজারের দানবাক্সে টাকা সিলেটে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে বৃক্ষ পরিচর্যা মরহুম বাদশা আহমদ-এর স্মরণে আয়োজিত ‘বাদশা স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন

সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবিতে ১ জনের মৃত্যু ও ৩ জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার ভোর রাতে ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন।

ভোর রাতে ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা। এসময় ঝড়ের কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকল পূর্ণার্থী সাঁতার কেটে পারে চলে আসলেও ৪ জন পানিতে ডুবে যান।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে অরুণ দেবনাথ(৪৫) নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি ৩ জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন, পূর্ব ভবানিপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল চেষ্টা চালাচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain