শিরোনাম :
সাবেক সিলেট মহানগর যুবদল নেতা উসমান গনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল সিলেটে উইমেন্স মডেল কলেজের বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ৫ দফা দাবি বাস্তবায়নে সিএনজি পরিবহন মালিক-শ্রমিকদের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তিন দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা

৪৪ ঘন্টা পর সাদা পাথরে পর্যটকের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: প্রায় ৪৪ ঘন্টা পর সাদাপাথরে মিললো নিখোঁজ পার্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলেটের কোম্পানীগঞ্জের পর্যটনকেন্দ্র সাদাপাথরে বেড়াতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ ছিল আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটক। প্রায় ৪৪ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে বলে নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

সাদাপাথরে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামকে খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম উদ্ধারে কাজ করে। নিখোঁজ হওয়া পর থেকে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ারসার্ভিস, ট্যুরিস্ট পুলিশ ও নৌকা ঘাট ইজারাদারদের সম্মিলিত প্রচেষ্টা চালায় উদ্ধার অভিযান।

 

উল্লেখ্য, রোববার দুপুর আড়াইটায় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে যায় আব্দুস সালাম (২৩) নামে এক পর্যটক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain