শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দেশের তরুণ সমাজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : এমরান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সরকারের ভয়াবহ দুঃশাসন, লাগামহীন লুটপাট, তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। ভয়াবহ দূর্নীতির মাধ্যমে বেপরোয়া ভাবে দেশের টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিক ভাবে অস্থিত্ব সংকটে ফেলেছে সরকার। এমন পরিস্থিতিতে দেশে রিজার্ভ ফুড়িয়ে যাচ্ছে। ডলার সংকটের কারনে পণ্য আমদানি করা যাচ্ছে না। দেশ এখন ভয়াবহ সংকটে রয়েছে। আর এখন স্মার্ট বাংলাদেশের শ্লোগান দিয়ে সরকার দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। কিন্তু দেশের তরুণ সমাজকে বোকা ভাবলে চলবেনা। সারাদেশের তরুণ সমাজ আজ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। আগামী ৯ জুলাই সিলেটের তরুণ সমাজ সরকারের বিরুদ্ধে অনাস্তা জানাবে। তারণ্যের সমাবেশের দিন সিলেট শহর হবে তারণ্যময়।

সোমবার রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ সফল করতে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মুশফিকুর রহমান মুহির সভাপতিত্ব, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনামের সঞ্চালনায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন তাহের আহমদ এনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নজমুল হুসেন পুতুল।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মস্তাক আহমদ, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সমবায় বিষয়ক সম্পাদক রুহেল আহমদ, বিএনপি নেতা দুলাল আহমদ, আতাউর রহমান আতা, সাহেদ আহমদ সোয়াই, এডভোকেট মামুন আহমদ রিপন, মামুনুর রশীদ মামুন, মকসুদ আহমদ, সুফিয়ান আহমদ খান, আব্দুর রহিম, রাজু আহমেদ তুরু, বেলাল আহমদ, জাহাঙ্গীর আহমদ, রুকন আহমদ শামিম আহমদ, শাহনুর আহমদ, লিপন আহমদ, আবুল খায়ের, আহমদ, লায়েক হাসান, ফয়েজ আহমেদ, শাকেল আহমদ, শাহ আলম প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain