শিরোনাম :
সিলেটের এয়ারপোর্ট থেকে ইয়াবাসহ মা-ছেলে আটক সিলেটের সাংবাদিক তুহিনুল হক তুহিন আর নেই কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু সিলেট শাহজালাল মাজার পরিচালনা ও আয়-ব্যয়ের হিসাব রাখতে ৩ পদে নিয়োগে বিজ্ঞপ্তি সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাটে মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন আহ্বায়ক কামরুল, সদস্য সচিব মাহমুদুল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আন্দোলনের মুখে টানা ২৪ ঘন্টা ধরে অবরুদ্ধ অধ্যক্ষ- শিক্ষক

সিলেটে বাংলাদেশকে হালকা করে দেখছে আফগানিস্তান!

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৪৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। শেষ ম্যাচটি হবে ১৬ জুলাই। দুই ম্যাচের এই সিরিজকেও যেন তারা প্রস্তুতি হিসেবে নিচ্ছেন। যেন আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারেন ভাবনায় শুধু সেটি।

 

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে সিলেটে টি-টোয়েন্টি সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক রশিদ খান যেন সেই ইঙ্গিত দিলেন।

 

সংবাদ সম্মেলনে রশিদ বলেন, আমরা মাত্রই একটি সিরিজ জিতেছি। চার বছর আগে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি এখানে। যেটা আমাদের দলের অন্যতম অর্জন ছিল। ভালো বিষয়টি হচ্ছে আমরা এশিয়া কাপ, বিশ্বকাপের ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা ভালো প্রস্তুতি নিচ্ছি এবং সিরিজও জিতেছি। এটা ভালো কিন্তু আমাদের এশিয়া কাপ ও বিশ্বকাপে এই ধারাটা ধরে রাখতে হবে। সেরেটা দিতে হবে।

টি-টোয়েন্টি সিরিজের আড়ালে রশিদরা যে মূলত এশিয়া কাপ-বিশ্ব কাপ নিয়ে ভাবছেন সেটা উপরের এ কথাতেই স্পষ্ট।

রশিদ আরো বলেন. আমরা বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে খেলবো। আমরা তাদের সম্পর্কে জানি, তারা জানে তাদের কী করতে হবে। কিন্তু এটা দারুণ প্রতিযোগিতামূলক হবে। আমাদের জন্য এটি প্রস্তুতি। আমার কথা বলতে গেলে, আমি ফল নিয়ে চিন্তা করি না। এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে জিততে হবে। আমার কাছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং বোলিং, ব্যাটিং কিংবা ফিল্ডিং যেটাই হোক তা শতভাগ দেওয়া।’

চলতি বছর এশিয়া কাপ, আফগান টি-টোয়েটি অধিনায়কের ভাবনায় আছে পরবর্তী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain