শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

সিলেটে আ’ লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে এ শোভাযাত্রা শুরু হয়। পরে শোভাযাত্রাটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর আগে সকালে নগরের বিভিন্ন অলিগলি থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার মাঠে জড়ো হন জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দুপুরে শোভাযাত্রা শুরুর আগে রেজিস্টারি মাঠ সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতারা।

এ সময় বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। বিগত বছরগুলোতে সরকারের উন্নয়নয়ের ধারাবাহিকতা বজায় রাখতে র নৌকায় ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহবান জানান বক্তারা।

পরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain