শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়ে কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের সাথে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকদের সংগঠন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।

বুধবার(১৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা চৌমুহনী চত্বরে ক্লাস বর্জন করে শিক্ষকরা সংহতি সমাবেশ করেন।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পালে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলমুমিন, এটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র সিংহ,কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবী জানান।এসময় উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain