অনুসন্ধান ডেস্ক ::: সিলেট নগরীতে বর্ণাঢ্য আয়োজনে ‘সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকেলে প্রবাসী বাংলা হাউজিং, পাঠানটুলা, সিলেটের উদ্যোগে সিলেট নগরীর ৮নং ওয়ার্ডসংলগ্ন তারাপুর বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিডেক)-এর চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি জনাব রেজাউল হাসান কয়েস লোদি বলেন, স্বাস্থ্যকর জীবনধারা গঠন ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে সব ধরনের অপসংস্কৃতি ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন সুন্দর টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রবাসী বাংলা হাউজিং ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রবাসী বাংলা হাউজিং, পাঠানটুলার চেয়ারম্যান আজিজ খান সজিবের সভাপতিত্বে এবং এমডি রাসেল আহমদ খান ও ভাইস চেয়ারম্যান মো. কামরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুর রহমান সফিক, সিলেট মহানগর বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাদি মাসুম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী ফয়জুল হক, ৮নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারন সম্পাদক আলী হোসেন মোক্তার,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ছালেক আহমদ, তারাপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক রিংকু চক্রবর্তী, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার নাসির উদ্দিন,মোহনা সমাজকল্যাণ সংস্থার পাঠানটুলা শাখার সহসভাপতি সাইফুল ইসলাম জেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক আকমল খান, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা শায়েস্তা মিয়া, মো. রাজন মিয়া,এক্সিলেন্ট ফুটবল একাডেমির সভাপতি হানিফুজ্জামান জসিম,তারাপুর চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি চৈতন মুদি ও সাধারণ সম্পাদক সুনিল মুদিসহ অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন উদ্বোধনী ম্যাচের বিজয়ী দল এফসি জাহাঙ্গীরনগরের চেয়ারম্যান অ্যাডভোকেট রাজ্জাক খান রাজ, টিম ম্যানেজার মো. হাবিজ মিয়া মেম্বার, টিম ডিরেক্টর আফজল হোসেন নিজাম, আনিছ খান রুমন, রাহীম উদ্দিন শুভ, ফাহিম উদ্দিন শাকিল, জুয়েল রানা, গুপ্ত দাস,নিশাদ আজিজ সহ দলের কর্মকর্তারা।
এছাড়া পাঠানটুলা এফসির টিম ম্যানেজার মোস্তাক খান নাজিম, টিম ডিরেক্টর আখলোছ মিয়া, জুবের আহমদ, আনোয়ার আলী, বাইন উদ্দিন, নাসির আহমদ, কাঞ্চন আহমদসহ আরো উপস্থিত ছিলেন সুজাত কামালী,শ্যামল পাশী,আব্দুল আহাদ,মাসুম আহমদ,কুতুব উদ্দিন,শহিদুল ইসলাম পলাশ,মোঃ রাজু মিয়া,ফারুক আহমদ,রুহান আহমদ,ইমন আহমদ,কাজি আলামিন, সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে পাঠানটুলা এফসি বনাম এফসি জাহাঙ্গীরনগর-এর মধ্যকার উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এফসি জাহাঙ্গীরনগর ১–০ গোলে পাঠানটুলা এফসিকে পরাজিত করে জয়লাভ করে। এফসি জাহাঙ্গীরনগরের অধিনায়ক নাহিদ আরিফ দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির সুজন।
আয়োজকরা জানান, প্রয়াত সুজনের স্মৃতিকে ধরে রাখা এবং এলাকার তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে আরও সম্পৃক্ত করে একটি সুন্দর, সুস্থ ও আনন্দময় পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।