শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

কারাগারে কাউন্সিলর আফতাব

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনকালীন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্র প্রদর্শনের মামলায় সিসিকের ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খাঁনের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন আফতাব। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত মহানগর আদলতের পাবলিক প্রসিকিউটর জুবায়ের বখ্ত।

আদালত সূত্র জানায়, নির্বাচনকালীন সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় আফতাব হোসেন খাঁনের মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন।

এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাঈদ আব্দুল্লাহ বাদী হয়ে আফতাব হোসেন খানের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় উচ্চ আদালত থেকে এতোদিন জামিনে ছিলেন আফতাব।

সাবেক কাউন্সিলর আফতাব হোসেন ছাড়াও এ মামলায় এখন পর্যন্ত আরও দুইজন গ্রেপ্তার হয়েছেন। তবে প্রদর্শিত সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain