শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটে এডিস মশার লার্ভা পাওয়া গেলেই জরিমানা

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশে ডেঙ্গু জ্বরের সার্বিকভাবে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সেই সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও বাড়ছে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুলাই) নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে নগরবাসির সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম সিটি কর্পোরেশনের ডেঙ্গু বিষয়ক কার্যক্রমের বর্ণনা দেন।

তিনি জানান, ডেঙ্গু বিষয়ক সচেতনতা সুষ্টির লক্ষে নগরের ৪২ ওয়ার্ডে নিয়মিত মাইকিং করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে লিফলেট। ওয়ার্ড কাউন্সিলদের মাধম্যে সচেতনামূলক প্রচারণা করা হচ্ছে। এডিস মশার লার্ভা অনুসন্ধানে অভিযান চলছে। বেসরকারি সেবা সংস্থার সহায়তায় লার্ভা অনুসন্ধান পরিচালিত হচ্ছে এবং যেসকল বাসা-বাড়ি, ভবনে লার্ভা পাওয়া যাচ্ছে তাৎক্ষনিকভাবে সেগুলো ধ্বংস করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব বাসা-বাড়ি, দোকান, ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যাবে সেসব স্থাপনার মালিকদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মশক নিধনে সিসিকের পক্ষ থেকে নিয়মিতভাবে লার্ভিসাইড ও এডাল্টিসাইড প্রয়োগ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain