শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

হবিগঞ্জে স্ত্রীর প্রাণনাশের ঘটনায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রতরপুর গ্রামে মাহমুদা আক্তার রেনু নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী আশ্বব আলী ওরপে আশরাফ আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আজিজুল হক এই আদেশ প্রদান করেন। রায় ঘোষণাকালে আসামী আশরাফ আলী পলাতক ছিলেন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্ট্যানোগ্রাফার মোঃ মুখলেছুর রহমান জানান, ২০০৫ সালের ১৫ মে বেলা ২টায় থেকে ৪টার মাঝে আশরাফ আলী তার স্ত্রী মাহমুদা আক্তার রেনুকে পিটিয়ে হত্যা করে। পরে তার মুখে বিষ ঢেলে নৌকা দিয়ে হাসপাতালে নিয়ে যায়। পরে আশরাফ আলী পালিয়ে গেলে তার পরিবারের সন্দেহ হয়। পরে মাজমুদা আক্তার রেনুর ভাই আইয়ূব আলী ৬ জনকে আসামী করে ২৯ মে তারিখে আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক এফআইআর এর আদেশ দেন।

বানিয়াচং থানার তখনকার এসআই সিরাজুল ইসলাম ও পরে এসআই হেলাল উদ্দিন তদন্ত শেষে শুধুমাত্র আশরাফ আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরে ৯জনের স্বাক্ষ্য শেষে বুধবার বিকেলে আদালত উপরোক্ত রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষ এই মামলার আদেশে সন্তোষ প্রকাশ করেন।

অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ উদ্দিন আহমেদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain