শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করে নতুন চুক্তি সম্পাদন করার দাবি জানিয়েছে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন।
একইসাথে বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধের দাবিও জানানো হয়।

গত (২৮ জুলাই) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

চা শ্রমিক ফেডারেশনের দিলীপ রায়ের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা সদস্য সচিব ও চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের জেলা সদস্য মামুন ব্যাপারী, চা শ্রমিক ফেডারেশনের সাজন দাস, সেফালি, রানী যাদব।

মানববন্ধনে বক্তারা বলেন, চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হলেও অনেক বাগানের শ্রমিকার এই মজুরি পাচ্ছেন না।

ইতিমধ্যে মেয়াদ অতিক্রান্ত হওয়ায় নতুন চুক্তি করে দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চা-বাগানের মালিকেরা নানা অজুহাতে শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে টালবাহানা করছে। অবিলম্বে বকেয়া মজুরি পরিশোধ করা দাবি জানানো হয়।

অন্যথায় চা-শ্রমিকদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তাঁরা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain