শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জগন্নাথপুরে স্ত্রী হত্যার দায় স্বীকার করে স্বামীর জবানবন্দি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে এবং ছুরি দিয়ে কুপিয়ে হত্যার দায় স্বীকার করেছেন স্বামী রুপক মিয়া (৪০)।

বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহানের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ঘাতক স্বামী। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রুপক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের খুশবুল মিয়ার ছেলে।

স্বীকারোক্তির বরাত দিয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দীর্ঘ দিন ধরে ওই দম্পতির সংসারের খরচ এবং ছেলে-মেয়েদের ভরণপোষণ নিয়ে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে ঘটনার রাতে রুপক তাঁর স্ত্রীকে ঘুমের মধ্যে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

উল্লেখ্য, বুধবার ভোরে উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও (ঢালারপাড়) গ্রামে রুমি বেগম (৩৮) নামের এক গৃহবধূকে হত্যা করে স্বামী রুপক মিয়া। ঘটনার পর পুলিশ রুপক মিয়াকে আটক করে।

হত্যাকাণ্ডের ঘডনায় নিহতের বাবা দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলী নগর গ্রামের বাসিন্দা মাকমুদ নুর বাদী হয়ে জগন্নাথপুর থানায় রুপকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain