শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

সিলেটে যুবলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বিএনপি-জামায়াতের ‘হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা ও মহানগর যুবলীগ। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রোববার দুপুরে নগরীতে এ কর্মসুচি পালন করা হয়।

রোববার (৩০ জুলাই) সকালে নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার এলাকায় পথসভা হয়।

পথসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই মুহুর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করেছে। নির্বাচন সামনে রেখে জ্বালাও-পোড়াও , পুলিশের ওপর হামলা করছে। এতে প্রমান হয় তারা শান্তি চায় না। জামায়াত-বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে মাঠে থাকবে যুবলীগ।

মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ, যুবলীগ নেতা রমিজ উদ্দিন, সুবেদুর রহমান মুন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain