শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বেড়েই চলছে এডিস মশার কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, রবিবার (৩০ জুলাই) থেকে সোমবার (৩১ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে আরও ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে ১৩ জন সিলেট জেলার, ১ জন সুনামগঞ্জ জেলার, ৮ জন হবিগঞ্জ জেলার ও ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা। বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত ১১৮ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়।

গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন। এ নিয়ে বিভাগে মোট ৩২৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

এদিকে সিলেটের গোয়াইনঘাটে কয়েকদিন আগে ডেঙ্গুরোগী হট স্পট হিসেবে চিহিৃত করা হলেও বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলাকে চিহিৃত করা হয়েছে। গোয়াইনঘাটে বেশ কয়েকটি জায়গায় গাড়ির টায়ারে পানি জমে থাকার কারনে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। এতে ঐ এলাকায় ডেঙ্গু রোগী বেশি সনাক্ত হয়। বর্তমানে হবিগঞ্জের লাখাই উপজেলার বেশকিছু গার্মেন্স শ্রমিক অসুস্থ হয়ে ঢাকা থেকে চলে আসেন নিজ এলাকায়। অসুস্থ প্রায় সকলই ডেঙ্গুরোগী। তথ্য বিশ্লেষন করা দেখা গেছে এখন সিলেট অঞ্চলের অনেক গ্রামেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এদের অধিকাংশ রাজধানী ফেরত।

সিলেট স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সিলেটের হাসপাতালগুলোতে শয্যা কোন ঘাটতি নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ গাইডলাইন মেনে চিকিৎসা দেয়া হচ্ছে। দ্রুতই সিলেটের ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সিলেটে এডিস মশার কামড়ে আক্রান্ত ৪৪৬ জনের মধ্যে জুলাই মসেই আক্রান্ত হয়েছেন ৩৮২ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain