শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জাফলং পিয়াইন নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং বল্লাঘাট পিয়াইন নদী থেকে আব্দুল করিম (১৯) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২ আগস্ট) দুপুর ১২ টার দিকে জাফলং পর্যটন স্পট বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়। মৃত আব্দুল করিম জাফলং গুচ্ছগ্রামের আব্দুল কাশেমের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (১ আগস্ট) বাড়ি থেকে গরুর ঘাস কাটতে বের হয়ে আর বাড়িতে আসনি করিম। পরে বুধবার দুপুর ১২ টার দিকে জাফলং পর্যটন স্পট বল্লাঘাট মসজিদের নিচে পিয়াইন নদীতে তার লাশ পাওয়া যায়।

জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ ও গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুলের উপস্থিতিতে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাফলং ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ রতন শেখ বলেন- লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain