শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

মা-শিশু মৃত্যু রোধে আলেম ওলামাদের করনীয় শীর্ষক সেমিনার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে সিলেটে আলেম-ওলামাদের করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট কার্যালয়ের উপ-পরিচালক মাওলানা নজরুল ইসলাম।

বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল এন্ড্রু দ্রংসহ বিভিন্ন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। তবে, এ সূচকে আরও এগিয়ে যেতে কাজ করছে সরকার।

সরকারের পাশাপাশি, মাতৃ ও শিশু মৃত্যু হার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে আলেম ওলামাদের আরও কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

কর্মশালায় সিলেটের বিভিন্ন অঞ্চলের তিন শতাধিক ঈমাম মাশায়েখ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain