নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নে নিজ ঘর থেকে ছালেখা বেগম (৫২) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ আগস্ট) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বালুচর গ্রামের আব্দুর রউফের স্ত্রী। তার ৪ মেয়ে ও ২ ছেলে রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছালেখা বেগমের প্রতিবেশীরা তার ঘরের দরজা খোলা দেখতে পান। পরে সেখানে গেলে তারা তার গলাকাটা মরদেহ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ গিয়ে কি কারণে এ ঘটনা ঘটেছে কারা ঘটিয়েছে তদন্ত করছে।
বেলা ১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পিবিআই কর্মকর্তারা তদন্ত করছেন এবং লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা করা হচ্ছে।