শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

কোম্পানীগঞ্জে নারীর গলাকাটা লা শ : মামলা দায়ের, আটক ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে ছালেখা বেগম (৫০) নামক নারীকে গলা কেটে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। তারা হলেন- বালুচার গ্রামের এমরান আহমদ ও নাজিম উদ্দিন। তবে এখনো হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

এ হত্যার ঘটনায় নিহতের মেয়ে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলা ও আটকের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়।

ছালেখা বেগম কোম্পানীগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বালুচর গ্রামে একটি বাড়িতে একা থাকতেন। স্বামী আবদুর রউফের সঙ্গে বেশ কিছুদিন আগে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। নিহত ছালেখার চার মেয়ে ও দুই ছেলে। তবে কেউই তাঁর সঙ্গে থাকতেন না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভেতরে উঁকি দিলে ঘরের মেঝেতে ছালেখার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় সিলেটভিউ-কে বলেন- এমরান ও নাজিম নামে দুজনকে আটক করেছি। তবে হত্যার কারণ এখনো জানা যায়নি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আর লাশের ময়না তদন্ত শেষে আজ দাফন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain