শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

শেখ কামালের জন্মবার্ষিকীতে ‘দেশ যুব সংগঠন সিলেট’র বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের বাগানে এ কর্মসূচী উদ্ধোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমান উল্লাহ।

দেশ য্বু সংগঠন সিলেট’র প্রতিষ্ঠাতা সভাপতি, যুব সংগঠক ও সিলেটে জনপ্রিয় অভিনয়শিল্পী মোঃ কামালের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমদ সেপুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, দেশ যুব সংগঠন সাধারণ সম্পাদক মোঃ লাহিন আহমদ, সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন প্রমুখ।

এদিকে শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আমান উল্লাহ বলেন, দেশ যুব সংগঠন সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সামাজিক কার্যকমের জন্য এই সংগঠনের ভূয়শী প্রশংসা করেন তিনি। আগামীতে এই সংগঠন সামাজিক কার্যক্রমে অগ্রনী ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain