শিরোনাম :
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর মরদেহ সিলেট আসছে কাল সিলেটে চুরি হওয়া ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের হস্তান্তর করল পুলিশ শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ওয়ান চাইন্ড ওয়ান ট্রি কর্মসূচি উদ্ধোধন ও বৃক্ষরোপণ ইসলামী সমাজকল্যাণ পরিষদ ওসমানীনগরের বৃক্ষরোপণ অভিযান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ নৌকা চুরির অভিযোগে যুবকের দুই চোখ উপড়ে দেওয়ার অভিযোগ, আতঙ্ক গোয়াইনঘাটে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ভারতের ট্যুরিস্ট ভিসা ২৮ জুন চালু হচ্ছে- হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সিলেটে ৩ দফা দাবিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি হলেন শফিকুর রহমান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। রোববার (৬ আগস্ট) গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শফিকুর রহমান চৌধুরী প্রায় দুই বছর ধরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

২০২১ সালের ২ সেপ্টেম্বর মারা যান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমান। এরপর সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান শফিকুর রহমান।

আজ গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জেলা-মহানগর ও উপজেলা, থানা, পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain