শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

গোয়াইনঘাটে ১২৪ টি পরিবার মাঝে জমি ও গৃহ হস্তান্তর

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: বাংলাদেশ আওয়ামীলীগ গত নির্বাচনীয় ইস্তেহার বাস্তবে রূপ দিতে গ্রামকে শহরে পরিণত করার লক্ষে গৃহ ও ভূমিহীন মানুষকে বিনা মূল্যে গৃহ ও ভূমি প্রদানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আজ সারাদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২৪টি পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী ভাবে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর করেন। ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (৯ আগস্ট) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আসলাম উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তওসিফ আহমদ বলেন, সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির পৃথিবীতে আর কোথাও নেই। তিনি বলেন,
‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প এর অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। গৃহ ও ভূমি হস্তান্তর অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain