শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল আরও ৭৫টি পরিবার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৯২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের আশ্রয়ণ-২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে ২য় ধাপে স্বপ্নের সেমি পাকা ঘর পেল আরও ৭৫ ভূমিহীন-গৃহহীন পরিবার।

বুধবার (৯ আগস্ট) উপকারভোগী পরিবারের নিকট গৃহসমূহের চাবি ও জমির দলিল হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪র্থ পর্যায় (২য়) তৈরি পর্যায়ে পুনর্বাসিত ৭৫ জন কে গৃহসমূহের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে ।

এ নিয়ে মোট এ উপজেলায় ৪৭৩ টি ক শ্রেণির গৃহহীন ও ভূমিহীন পরিবার কে গৃহসমুহের চাবি ও জমির দলিল হস্তান্তর হয়েছে। প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে ২ লাখ ৮৫ হাজার টাকা।

সর্বশেষ হাল নাগাদকৃত ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৪৭৩টি। ১ম, ২য় ও ৩য় পর্যায় মোট ২৮১ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। গত ২২ মার্চ প্রকল্পের ৪র্থ পর্যায়ে নির্মিত ১৯২টি’র মধ্যে ১১৭টি পাকাঘর উপকারভোগী পরিবারকে জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।

জুড়ী উপজেলায় ঘরের জমির দলিল ও গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বর্ণালী পাল, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা,অফিসার ইনচার্জ (তদন্ত) জুড়ী থানা মো. হুমায়ুন কবির, প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান,পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো. রুয়েল উদ্দিন, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলিম সেলু, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তপন চন্দ্র সূত্রধর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুল মতিন, রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন,পিডিবি আবাসিক প্রকৌশলী মোহাম্মদ কবির আহমদ, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সুজাউদ্দৌলা, আনসার ভিডিপি কর্মকর্তা মো. আব্দুল মালিক, একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain