শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

স্বপ্নীল অনেক বড় ডাক্তার ও সমাজসেবক:সিলেটে জেবুন্নেছা হক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২২৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এম.পি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন,ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল অনেক বড় একজন ডাক্তার,বিজ্ঞানী ও সমাজসেবক।তিনি সিলেট বাসীর জন্য বিনামুল্যে সেবা দিয়ে যাচ্ছেন।আমি যখন তাঁর সম্পর্কে প্রধানমন্ত্রীর সাথে কথা বলি ,তখন প্রধানমন্ত্রী বলেছেন স্বপ্নীল অনেক ভালো একজন মানুষ এবং বড় মাপের একজন ডাক্তার।প্রধানমন্ত্রীর মুখে স্বপ্নীল এর কথা শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি।

সৈয়দ জৈবুন্নেছা হক বলেন,ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল সিলেটেরই সন্তান। তিনি সিলেটের জনগণকে বিভিন্ন ভাবে সেবা দিয়ে যাচ্ছেন। চা শ্রমিকদের সেবা,ইমামদের সেবা,মিডিয়া কর্মীদের সেবা,রিলিফ কার্যক্রম, স্বাস্থ্য সচেতনতা সর্বোপরি দেশ এবং সিলেটের মানুষের জন্য লিভার সচেতনতা বৃদ্ধিতে তাঁর উদ্যোগ সত্যি প্রশংসনীয়।তিনি হেপাটাইটিস বি সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

সৈয়দা জেবুন্নেছা হক বিশ্ব হেপাটাইটিস বি দিবস উপলক্ষে হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।বুধবার সকালে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে এবং সিলেট অনলাইন প্রেসক্লাব ও বিকন ফার্মাসিটিকিলস এর সহযোগিতায় নগরীর কাজলশাহে স্থানীয় সংবাদ কর্মীদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, রোটা: ফারেস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা জৈবুন্নেছা হক আরো বলেন,মানুষের সেবা করা মহান কাজ। এর উপরে আর কিছু নেই। সেবা হচ্ছে মানবতার ধর্ম। শোকের মাসে ডা.স্বপ্নীল’র এ আয়োজনে সমাজ উপকৃত হবে। তিনি বলেন, প্রচারেই প্রসার। ভালো কাজের প্রচার বেশি করলে দেশ ও জনগণ অনেক উপকৃত হয়।তিনি তৃণমূলের জনগণের কাছে হেপাটাইটিস বি সচেতনতা গড়ে তুলতে গণমাধ্যম কর্মীদের আহ্বান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সভাপতি ও দৈনিক আলোকিত সিলেট এর ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, ক্লাবের সহ-সম্পাদক তাওহীদুল ইসলাম,পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া প্রমুখ। সেমিনারে ডা. স্বপ্লীলকে সিলেট অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain