শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

দায়িত্বরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু: ৬ লাখ টাকার চেক পেলো পরিবার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকারী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আনসার সদস্য জালাল উদ্দিনের (৪১) পরিবারকে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

বুধবার দুপুর ১টায় সিলেট নগরীর আখালিয়াস্থ জেলা কমান্ড্যাট এর কার্যালয়ে মৃত আনসার সদস্য জালাল উদ্দিনের পরিবারের হাতে চেকটি তুলে দেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

চেকটি গ্রহণ করেন মৃত জালাল উদ্দিনের পিতা আব্দুল হামিদ, মাতা খুশিদুন নেছা, স্ত্রী জুছনা বেগমসহ পাঁচ সন্তান।

এ সময় উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট এএসএম এনামুল হক, কোম্পানীগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাম্মৎ সেলিনা বেগম।

উল্লেখ্য, গেল বছরের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ সদরে আনসার গার্ড বিটিসিএলে কর্মরত অবস্থায় হার্ট অ্যাটাকে মারা যান জালাল উদ্দিন। ঐ সময় দাফন কাফনের জন্য আনসার ও ভিডিপি পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain