শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

সুয়েব’এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর এর মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: শোকহত আগস্ট মাসে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সুয়েব আহমদ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর উদ্যোগে এই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগরের সভাপতি দেওয়ান মুরাদ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বক্স সালাই, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা ঐক্য কেন্দ্রীয় সভাপতি সিফত আলী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি জিল্লুর রহমান,
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট মহানগর এর সহ-সভাপতি মো. জগলু হোসেন, দেওয়ান মঞ্জুর হাসান মিশু, শেখ নিয়ামতুল বারী জুবায়ের, সেলিম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ শাহরুখ অয়ন, সমবায় ও প্রকল্প সম্পাদক মতিউর রহমান রাজা, মো. লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকলাইন দেওয়ান রুজেল, সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব, হুমায়ুন কবির, মির্জা আব্দুল হামিদ, দপ্তর সম্পাদক সুহেল আহমেদ, জহির আলম সাগর, আসলাম খান স্বপন, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিপলু দাস তালুকদার, শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মোছা. মিনারা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ মিলাদ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আহমেদ, মুক্তিযোদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সুবাশ চন্দ্র দেব নাথ,বীর মুক্তিযোদ্ধার কন্যা ও আহত সুয়েব আহমদ মাতা রাবিয়া বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সুয়েব আহমদ এর শারীরিক সুস্থতা কামনা করেন এবং তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain