শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

মরহুম আজিজুল হক মানিক বহু প্রতিভার অধিকারি ছিলেন-অধ্যক্ষ কবি কালাম আজাদ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, মরহুম আজিজুল হক মানিক ছিলেন বহু প্রতিভার অধিকারি। তিনি ছিলেন একজন সফল কাউন্সিলর, প্রাঞ্জল ভাষার অনলবর্ষী বক্তা। তার বক্তৃতা শ্রোতারা মন্ত্রমুগ্ধেরমতো গোগ্রাস করত। আদর্শ শিক্ষক হিসেবেও তিনি ছিলেন সফল। তিনি দীর্ঘদিন শিক্ষকতার পেশায়ও নিয়োজিত ছিলেন, সাহিত্যাঙ্গনে তার পদচারণা ছিল পুষ্প সদৃশ, আজীবন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে জড়িত ছিলেন। সংসদে সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।
তিনি গতকাল ১৪ আগস্ট সোমবার জল তরঙ্গ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত মরহুম আজিজুল হক মানিকের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী বলেন ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার। মরহুম মোহাম্মদ নুরুল হকের যোগ্য উত্তর সূরীর দায়িত্ব যথাযথভাবে পালন করে গেছেন। দৈনিক জালালাবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সহসভাপতি, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত জিএস ছিলেন, সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে তার অবদান ছিল অনস্বীকার্য। তার স্বপ্ন বিনির্মাণে, আদর্শ বাস্তবায়নে অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জলতরঙ্গ সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা, মিডিয়া ব্যক্তিত্ব প্রিন্সিপাল ড,এ এইচ এম সোলায়মান বলেন আমরা মনে করি এ মহান ব্যক্তি তার সুকৃতির কারণে পরকালে জান্নাতের সর্বোচ্চ মাকাম লাভ করবেন।আমাদের উচিত মরহুম আজিজুল হক মানিক কে অধ্যায়নের মাধ্যমে তার আদর্শ বাস্তবায়নে কাজ করা।
জল তরঙ্গ সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা অধ্যাপক কবি বাসিত ইবনে হাবিবের সভাপতিত্বে ও জলতরঙ্গ পরিষদের সভাপতি কবি আহমদ হোসাইন এর পরিচালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাহিত্য কর্মী মাওলানা আমির হোসাইন, মাওলানা সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain