শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী গ্রামীণ ব্যাংক সিলেট জোনের গাছের চারা বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতায় থাকা ৬টি এরিয়ার মোট ৭০টি শাখার সকল সদস্যের মধ্যে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় মোল্লারগাঁওয়ে গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতায় বিদ্যমান ৬টি এরিয়াÑ কুলাউড়া, সিলেট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, মৌলভীবাজার ও কমলগঞ্জের মোট ৭০টি শাখার ১ লাখ ১৭ হাজার ১৮ জন সদস্যের মধ্যে ৯ লাখ ৩৬ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অপরদিকে, ওইদিন সকাল ১১টায় টুকেরবাজার সিলেট শাখায় অনুরূপ কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট মোল্লারগাঁও শাখা ও টুকেরবাজার শাখার জোনাল ম্যানেজার মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী, অডিট অফিসার মো. মনির, সিলেট এরিয়ার এরিয়া ম্যানেজার শাহ আলম মিয়া, মোল্লারগাঁও শাখার শাখা ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক ও শাখার অন্যান্য সহকর্মীবৃন্দ।

সবার উপস্থিতিতে গাছের চারা বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain