শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তারা মিয়ার মরদেহ হস্তান্তর সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন বৃহত্তর মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ অনুষ্ঠানে সিসিক প্রশাসক প্যারিসে ‘নজরুলের চেতনায় নতুন বাংলাদেশের অভিযাত্রা’ শীর্ষক সেমিনার মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ পর্তুগালে বিশ্বনাথবাসীর বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা ও নৈশভোজ আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম

কোম্পানীগঞ্জে লায়ন্স ইন্টারন্যাশনাল’র খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের জেলা গভর্ণর লায়ন লুৎফুর রহমান এমজেএফ বলেছেন, নিরক্ষরতা দূরীকরণ সহ বিভিন্ন ধরনের মানবসেবাধর্মী কর্মৎপরতার মাধ্যমে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্যবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছি। সিলেটের বিভিন্ন দূর্যোগে অসহায় মানুষের মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল আর্থিক সহায়তায় কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমরা লায়ন নেতৃবৃন্দ যতদিন বেঁচে থাকবেন, ততদিন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবেন। এরই ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল দূর্গত এলাকার নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে এ সংগঠন কাজ করছে।
তিনি রোববার (২০ আগস্ট) সকাল ১১টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঠালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি ১ বাংলাদেশের উদ্যোগে প্রায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ফার্স্ট লেডি অব দ্যা ডিস্ট্রিক লায়ন শিরীন আক্তার রুবি, সিলেট রিলিফ কমিটির চেয়ারম্যান হারুন আল রশীদ দিপু এমজেএফ, সেক্রেটারী লায়ন সাজুওয়ান আহমদ, লায়ন শামসুল আলম খান,লায়ন ইঞ্জিনিয়ার আবু তাহের, লায়ন আমিন উদ্দিন, লায়ন জাহাঙ্গীর আলম প্রমুখ। এদিকে গত শুক্রবার বিকালে গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে লাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain