শিরোনাম :
খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে যুবদল-স্বেচ্ছাসেবক-ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে-মোনায়েম মুন্না সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান

জাফলংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ে নিহত-আহত ৪

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

রফিক সরকার, গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকান্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়েছে। এবং একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলাধীন পূর্ব জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার দোকান ও বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) এবং মেয়ে সুমাইয়া আক্তার (১৩) ঘটনাস্থলে নিহত হন। একই ঘটনায় ইয়াকুব মিয়া, তার মা এবং দুই সন্তান জুবাইর ও জুনাইদ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত চার ব্যাক্তিদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সুত্রে জানাজায়, অগ্নিকান্ডের পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তৎক্ষণিক নিরূপণ করা সম্ভব হয়নি।
অগ্নিকান্ডের খবর পেয়ে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমান, থানার ওসি কে.এম নজরুল, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাশ, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জালাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain